| কবিতা | আমি |
| কবি | মল্লিকা রায় |
| সময় | রাত্রি |
| লিখার স্থান | বারাসাত |
| সম্পৃক্ততা | জীবনমুখী |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, সমসাময়িক |
আমি
স্বাভাবিক গৃহ আসবাব
অস্বচ্ছ আলো আমি নুইয়ে আছি
দেখেছ আমায়…
চতুষ্কোণ কতটা আঁধার
ক্রামান্বয়ী প্রত্যুষের নিত্য ছিনতাই
আমার টিপ ধুয়ে দেয় জ্বলন্ত চিতায়
খুলে যায় এক একটি ইট
মাথার ওপর বৃহত্তর আরও।
খোলা আকাশের ব্যার্থ কলরব
ছিনতাই খেলা খেলে
আমার নিমিত্ত বরাত।
শোন কি সহসা বাটি কাঁসরের ঝনঝনি ?
আমায় শেকলে বাঁধে…
নুইয়ে রাখে পাতের ওপর
আমি বলে কেউ নাকি নেই, ছিলনা কখনও
এ যেন শবদেহে বিনা মেঘ
বজ্র উৎসব !!
দেখেছ আমায়…