কবিতা বিষাদ (বিদেশিনী-১৮)
কবি আনিস খান শিহাব
সময় ২২-১০-২০২৬
উৎসর্গ প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি।
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

আমার হৃদয়ের আর্তনাদে মড়মড় করে ভাঙছে মেহগনির ডাল।
‎
‎সবুজ বন মরুভূমি হয়েছে, হৃদয় হয়েছে পাষাণ।
‎
‎ভালোবাসতে বাসতে আমি ক্লান্ত,
‎আমি আর ভালোবাসতে পারছি না, আমার মন এখন খুবই অশান্ত।
‎
‎অভিমান জমে জমে হৃদয় পুড়ে ছাই হয়েছে, এখন আর ভালোবাসা নেই, আছে হতাশা।
‎পাষাণের প্রেমে পড়ে একা আমিও পাষাণ।
‎
‎আর কত নিঃসঙ্গতা, আর কত অভিমান!
‎
‎যেখানে ভালোবাসার অস্তিত্বও নেই, সেখানে আমি ভালোবাসা খুঁজি, আর আকাশছোঁয়া স্বপ্ন দেখি।
‎
‎তোমাকে দিয়েছিলাম রক্তিম গোলাপ, বিনিময়ে পেয়েছি কাঁটা।
‎
‎আমার বেহায়া হৃদয় তবু তোমার ভালোবাসা খোঁজে।
‎
‎ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা এখন আমার খুবই ভালো লাগে, কারণ তা আমার নেশা হয়ে গেছে।
‎
‎এখন যন্ত্রণা, ব্যথা, কষ্ট ছাড়া আমি দিন পার করতে পারি না।
‎
‎আমার দেওয়া প্রতিটি গোলাপ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তোমার দেওয়া প্রত্যেকটা কাঁটা আমার হৃদয়ে গাঁথা আছে।
‎
‎তোমাকে আমি আরও গোলাপ দেব, যেন তার বিনিময়ে কাঁটা পাই।
‎
‎ভালোবাসা না পেলেও তোমার দেওয়া কাঁটাগুলোকে খুব যত্নে রাখব।
‎

guest
0 Comments
Newest
Oldest Most Voted