কবিতা চল্ দোতন
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
Review This Poem

চল্ দোতন গায়ে রসিক সেজে
খুঁজি তারে এমন বেশে
বিলাই ভালোবাসা আমার মানুষ খুঁজে,
ও আমার মানুষ খুঁজে।

রঙেরও কথা রঙের দিনে
জীবন জুড়ে আশার ফুলে
ছায়ায় দেখি কতকিছু বায়োস্কোপের দিনে,
আমার বায়োস্কোপের দিনে।

চল্ দোতন গায়ে রসিক সেজে
খুঁজি তারে এমন বেশে
বিলাই ভালোবাসা আমার মানুষ খুঁজে,
ও আমার মানুষ খুঁজে।

রঙেরও কথা রঙের দিনে
মনেরও কথা মন জুড়ালে, জীবন যারে টানে
সেই যে আমার মনের মানুষ
আমার মনের মালিক সে যে।

চল্ দোতন গায়ে রসিক সেজে
আমরা আসি ভুবন ঘুরে, দেখাই জীবন মানুষেরে
যাতে বাঁচতে পারি আবার এলে
ঘুরতে পারি আবার এলে।

চল্ দোতন গায়ে রসিক সেজে
খুঁজি তারে এমন বেশে
বিলাই ভালোবাসা আমার মানুষ খুঁজে,
ও আমার মানুষ খুঁজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted