| কবিতা | শিকড় |
| কবি | তন্ময় দত্ত মিশু |
| কাব্যগ্রন্থ | পরিশুদ্ধ |
কুঠো বাড়ির দেয়াল ঘেষে,
বাড়ছে এক শিকড় নতুন ভাবে।
আমার মূল এখানে,
হাজার বছর, আমি পড়ে আছি যেখানে।
বাড়ির রংটা উঠে গেছে,
তাই বলে কি তার মূল্য কমে গেছে!
মানুষও তো বুড়িয়ে যায়, ক্ষয়ে যায় সময়ে
কই মানুষের মূল্য তো কমে না,
বরঞ্চ বাড়ে দিনে দিনে।
কিছু সময় নিয়ে সেই পথ ধরে হেঁটে দেখি
আবারও এসেছে বসন্ত।
নতুন ফুলে, নতুন কলিতে বাগান আবার পরিতৃপ্ত।
রৌদ টা আজ বেশ প্রখর,
হয়েছি বেশ ক্লান্ত, ভেবেছি হাঁটবোনা আর,
নেব বিদায় শেষবারের মত!
আসতে হয়েছে আবারও,
কসম কেটেছি যা হয় হোক
এবার থাকব আটকে জড়সড়।