কবিতা নিরস্ত্র সাদ্দাম জয়িফ
কবি মাহমুদুল মান্নান তারিফ
লিখার স্থান ছাতক- সুনামগঞ্জ
সম্পৃক্ততা ইরাকে মার্কিন আগ্রাসন
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, যুদ্ধ
Review This Poem

বুশ-দানব, মানব-কাতিল,
নাসাবুহু—আবু জাহিল,
মিসাইল-বোমা করে তাক,
ধূলিসাৎ বাগদাদ-ইরাক।

বিকট আওয়াজ—ধরার মাঝ—

অবাক পশু, গাইবি জিন,
জ্বলে প্রাসাদ, পুড়ে তীন,
শব্দে কাঁপে হার্ব-সাইফ,
নিরস্ত্র সাদ্দাম জয়িফ।

ধ্বংস নাজাফ—বাপ রে বাপ!

সঞ্চয় বুকে দুঃখ-ক্ষোভ,
মার্কিনিদের তেলের লোভ,
বিয়োগ-ব্যথার আর্তনাদ।

বিশ্ব মুসলিম দুর্বল আজ,
যুদ্ধে যাবার নেই রে সাজ,
মুসলিমের নেই ইত্তেহাদ।

দ্বিন কি একা সাদ্দামের?
নাসির নেই যে মজলুমের!
দুনিয়ায় মুসলিম নিধন,
বুশ-শ্যারনের লোভ—কি ধন!

ইদের দিন সাদ্দাম ফাঁসি,
কাতিল বুশ, মানব-গ্রাসী,
কি হয় মুসলিমের বাঁচি—
বুশের চোখে সব মাছি।

রচনা: ৩০ ডিসেম্বর ২০০৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted