কবিতা পারলাম না….
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা যন্ত্রনা
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

পারলাম না…
*************
সুজিত কুমার ভৌমিক
*******************

রাতটা ফুরিয়ে গেল,
হাতের মুঠোয় সময় ছিল,
তবুও কিছু করতে পারলাম না।

স্বপ্নগুলো দরজায় টোকা দিল,
আমি চুপ করে জানালা
দিয়ে তাকিয়ে রইলাম,
পরাজিত সৈনিকের মত।
তবুও কিছু করতে পারলাম না।

কথাগুলো গলায় এসে আটকে গেল,
মনটা বলল “এবার বল”,
তবুও কিছু করতে পারলাম না।

মানুষগুলো চলে গেল একে একে,
আমি শুধু পেছন থেকে হাত নাড়লাম।
চেঁচিয়ে বললাম-“যেয় না..,ফিরে এস…”
তবুও কিছু করতে পারলাম না।

সময়ের নদী বয়ে গেল পাশ দিয়ে,
আমি কিনারায় বসে পা ভেজালাম না।
সুযোগগুলো হাত বাড়িয়ে ডাকল,
আমি চোখ নামিয়ে হাত
বাড়িয়ে দিলাম…।
কিন্তু কিছু করতে পারলাম না।

ইচ্ছে ছিল আকাশ ছোঁয়ার,
কিন্তু ভয়ের দেওয়ালটা এত উঁচু ছিল,
একটা ইটও সরাতে পারলাম না।

এখন রাত হলে হিসেব করি,
কী কী হারালাম, কী থামিয়ে দিলাম।
যোগফলটা একেবারে শূন্য,
আর বুকের ভেতর শুকনো
ফুলের মত কঁকিয়ে ওঠা
সেই অনুচ্চারিত স্বপ্নগুলো
হতাশায় চেঁচিয়ে বলে–
“পারলাম না,পারলাম না।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted