| কবিতা | নাতে রসুল (সা.) |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ১৫ অক্টোবর ২০১৬ |
| লিখার স্থান | বিয়ানীবাজার, সিলেট। |
| সম্পৃক্ততা | হৃদয়ে গভীরে মক্কা মদিনার টান। |
| কবিতার বিষয় | আশা |
আরবের মক্কা নগর কার আসাতে ধন্য হলো,
দুনিয়ার শ্রেষ্ঠ জমিন যাঁর আসাতে গণ্য হলো।
কালিমার বাণী নিয়ে কে এলো ঐ কে এলো
কোরানের বাণী নিয়ে কে এলো ঐ কে এলো।।
আঁধারে নুরের বাতি কে বলোতো জ্বালালো,
ঐ আলোর উজ্জ্বলতায় আঁধার যত পালালো,
ঐ আলো আমিনার ধন মোহাম্মদ-ই শ্রেষ্ঠনাম,
তিনি তো নিয়ে এলেন ঐশীবাণী পাক-কালাম।
রহমত নবি এলো পথ দেখাতে জাহেলকে,
অসত্য দূর করতে পথ চেনাতে গাফেলকে।
মদিনায় প্রিয় নবি শুয়ে আছেন খুব আরামে,
দিদারের তামান্নাতে জীবন আমার বেআরামে।
রচনা: ১৫ অক্টোবর ২০১৬