কবিতা প্রেম
কবি ফরিদ হোসেন
সময় জুন ২০২৬
উৎসর্গ আহনাফ হোসেন কে
লিখার স্থান যুক্তরাষ্ট্র
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, রূপক

যে সরক ডুবে যায় না-
বাঁধ ভাঙা প্লাবনের জল-এলে !
সে সরক তোমার- সংরক্ষিত হৃদয়,
আচরণে যে কঠোর অবিদয় ।
আর প্লাবনের জল -আমার ভালোবাসা,
ভিজিয়ে দিতে গেলে শুকিয়ে যাওয়ার ভয় থাকে
বিচ্ছেদের ভয় থাকে শুধু প্রেম হলে !

বাতাসের প্রবাহ কিছুরই ধার ধারে না
নাপাক ছুঁয়ে এলেও সে অচ্ছুত হয় না ।
প্রেম জন্মান্ধ-সে সূর্যের তাপ চিনেছে
চেনে না কোনকালেই আলোর কনা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted