| কবিতা | ভাল্লাগেনা মা |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ০৮ অক্টোবর ২০২৩ |
| উৎসর্গ | প্রিয় মাকে নিবেদিত |
| লিখার স্থান | নিজ বাড়ি, ছাতক |
| সম্পৃক্ততা | মাকে হারানোর বেদনা |
| কবিতার বিষয় | বিরহ |
তোমায় ছাড়া ভাল্লাগেনা মা,
চলে গেছ সইতে পারি না।
ঘরখানা তো শূন্য লাগে খুব,
ঘুমিয়েছ চুপটি করে চুপ!
কবরখানা দেখলে আসে জল,
চোখের জলে যায় হারিয়ে বল।
মা তোমাকে অনেক মনে পড়ে,
আসবে তুমি আবার ফিরে ঘরে?
ওমা! তোমার ডাক শুনি না আজ,
তোমার জন্যে কপাল জুড়ে ভাজ!
মা গো তুমি কেমন আছ বলো?
হয় নাতো আর তোমার সাথে কলও।
ওগো আমার প্রাণের প্রিয় মাতা,
তোমার কাব্যে ভরছি অনেক খাতা।
আমি যে মা খুব অসহায় জানো?
তোমার জন্যে ব্যাকুল আমার প্রাণও!
গোরে থেকো ভালো থেকো তুমি,
ছোটো হয়ে গেছে যেন ভূমি।
এ পৃথিবী শূন্য কেবল লাগে,
শুধু গো মা তোমার অনুরাগে।
খোকা বলে কেউ ডাকে না মাগো,
ইচ্ছে করে আবার তুমি জাগো।
চুমু খাবার ইচ্ছে জাগে পায়ে,
হাত দুখানা দাও বুলিয়ে গায়ে।
জানি তুমি আসবে না আর ফিরে,
শুইবে না মা তোমার শান্ত নীড়ে।
দোয়া করি আমার রবের কাছে,
রব যেন মা শান্তি তোমায় যাচে।
রচনা: ০৮ অক্টোবর ২০২৩
মায়ের ঈসালে সওয়াব বার্ষিক উপলক্ষে।