| কবিতা | তুমি কি পারো না |
| কবি | জহিরুল ইসলাম রুবেল |
| সময় | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ |
| উৎসর্গ | প্রিয় মানুষটাকে |
| লিখার স্থান | কুয়াকাটা সমুদ্র সৈকত |
| সম্পৃক্ততা | আবেগ |
| কবিতার বিষয় | প্রেম, বাংলাদেশ, বিরহ |
তুমি কী পারো না !
সব নিয়ম ভেঙ্গে,সব বাঁধা অতিক্রম করে
আবার ফিরে আসতে?
তুমি কী পারো না!
সব অভিমান ভেঙ্গে,দূরত্বের বেড়াজাল ছিন্ন করে
কাছে আসতে?
তুমি কী পারো না!
আমার নিঃশব্দের ভাষা বুঝতে,
আমার একাকিত্বের সঙ্গী হতে?
তুমি কী পারো না !
সব অবহেলা,সব অপমান ঝেড়ে মুছে
আবার আমাকে ভালোবাসতে?