কবিতা আলো ছায়ার বাগান
কবি ফরিদ হোসেন
সময় ১০ জুন ২০২৬
উৎসর্গ ডঃ নাশিদ কামাল খাদেম
কবিতার বিষয় অন্যান্য, রূপক
Review This Poem

ইংলিশ ল্যাভেন্ডার লিলি ফুটে নীরব আলোয় পাশাপাশি,
কাকে বলি প্রশান্তি মোর—কাকে বলি ভালোবাসি।

ল্যাভেন্ডারের নীরবতা, না লিলির দীপ্তিময় আলো?
তুমি ল্যাভেন্ডার—সন্ধ্যার নরম কুয়াশায় ভেজা ভালো।

আর লিলি ফুটে ওঠে দিনের আলোয় হাসির মতো,
সকালের প্রত‍্যাশিত রোদে জ্বলে ওঠে হৃদয় যত।

সূর্যের দিনশেষে মনের জ্বালা থামে ধীরে ধীরে,
সন্ধ্যাতারার শান্তি নামে নরম আলোয় মন ঘিরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted