কবিতা বীর আবু সাঈদ
কবি আনিস খান শিহাব
সময় ১৬-০৮-২০২৪
উৎসর্গ বাংলাদেশের সকল জুলাই যুদ্ধাকে
লিখার স্থান Naikhongchhari, Bandarban
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

নির্ভীক তরুণ, যেন অগ্নিখণ্ড, বুকভরা তেজ,
স্বদেশের মায়া, যার বুকে নেই বুলেটের ভয়।
জীবনের চেয়ে মাতৃভূমি মহৎ; স্বৈরাচারীদের
হাতে বুক চিতিয়ে করেছে জীবন বিনিময়।

যার নির্ভীক আত্মদানে ছাত্র-জনতার মনে
অনুপ্রেরণা জাগে, খুঁজে পাই নির্ভীকতার
ছোঁয়া।

মাতৃভূমির মমতায় জীবন দান করেছ তাই,
তারও স্বপ্ন ছিল, মহান রবের দান করা এই
দুনিয়া জ্ঞানের আলোতে উদ্দীপ্ত হওয়া।

এমন উজ্জ্বল নক্ষত্র জন্মেছে বাংলাদেশে,
সেই ফুলের সুবাস আকাশে-বাতাসে মেশে।

বাঙালি জাতির হৃদয়ে শুধুই তার নাম,
যাকে খুঁজে দিনরাত পাহাড়, নদী, আসমান।

বাংলার মাটি, বাঙালি জাতি থাকবে যতদিন,
এই বাংলায় বীর আবু সাঈদ থাকবে ততদিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted