কবিতা মুক্ত বাগানের ফুল
কবি মাহমুদুল মান্নান তারিফ
কাব্যগ্রন্থ শানে শামসুল উলামা
সম্পৃক্ততা রাসূল (সা) কে নিয়ে ভাবের গান
Review This Poem

রাসূল— তুমি যে আমার, মুক্ত বাগানের ফুল,
তোমায় নিয়ে করি ভাবনা, জীবন চাই নির্ভুল।

নূরানী পরশ দাও মোরে,
মাদিনা যেনো কত দূরে,
পাখি হয়ে যেতে চাই উড়ে উড়ে,
ডানা দিতো দোল—
রাসূল— তুমি যে আমার, মুক্ত বাগানের ফুল।

ঐ মাদিনায় শুয়ে আছো তুমি,
আমার প্রাণেরই মণি,
কী যে মমতা তোমার সোহাগ!
ফুল-সুরভি কোল—
রাসূল— তুমি যে আমার, মুক্ত বাগানের ফুল।

চাই তোমারই ভালোবাসা,
তোমায় স্মরি হামেশা,
তোমার ভালোবাসা বিনে,
জান্নাত পাওয়া ভুল—
রাসূল— তুমি যে আমার, মুক্ত বাগানের ফুল।

প্রকাশ: শাশাউ, ২০০৮

guest
0 Comments
Newest
Oldest Most Voted