কবিতা জুলাইয়ের কবিতা
কবি আহমেদ মুসা
সময় ১ জুন ২০২৫
উৎসর্গ জুলাই আন্দোলনের শহিদদের প্রতি
লিখার স্থান সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর
সম্পৃক্ততা জুলাই আন্দোলন, ২০২৪
কবিতার বিষয় প্রতিবাদ, স্বাধীনতা
Review This Poem

জুলাই এলো চব্বিশের
নতুন করে আনতে ভোর,
অরুণ-তরুণ জীবন দিলো
ফুল ফোটাতে বসন্তের।

স্বৈরাচারের ফুৎকারেও
অনড়-অটল অনির্বাণ;
জেন জেডের এই তরুণরাই
বাংলা গড়বে বিনির্মাণ।

আবু সাঈদ বুক পেতে দেয়,
ওয়াসিম, আবিদ দীপ্তি ছড়ায়,
টগবগে লাল রক্ত ঢেলে
ফয়সালও তাই নিচ্ছে বিদায়।

ওরা করছে গুলি, বুলেট—
সে তো বৃষ্টি, ফোঁটা জল।
ভয় করে জয় ছুটছে সবাই,
জেন জেডেরই দল।

সত্য তরে জীবন দেবার—
এই তো যথাসময়;
অত্যাচারীর প্রাচীর ভেঙে
শাহাদাতের পেয়ালায়।

আজই তো জাগার সময়,
জাগলে হবে নতুন ভোর।
ইতিহাসের পাতায় রবে
জুলাই, এক দুর্নিবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted