| কবিতা | শেকড়হীন |
| কবি | মেহেদী হাসান অপু |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
জীবন আসলে এক ভাসমান ছায়া,
নদীর জলে ভেসে চলা শ্যাওলার মতো—
না কোনো শেকড়,
না কোনো গন্তব্য।
আমরা ভেসে চলি সময়ের স্রোতে,
কখনো আনন্দের ঢেউ,
কখনো বেদনার সাইক্লোন
আবার কখনো নিস্তব্ধতার গভীর অন্ধকারে।
প্রতিটি মুহূর্তই ক্ষণস্থায়ী—
যা ছিল এখন, তা হারায় পরক্ষণেই।
জীবন কি তবে কিছু নয়!!!!
শুধু ভেসে থাকার অনন্ত সাধনা?
শেষে নদী মিশে যায় অসীম সাগরে,
শ্যাওলাও বিলীন হয় বিস্তৃত জলে,
মানুষও হয়তো মিশে যায়
অসীম নীরবতায়—
যেখানে মৃত্যু মানে কেবলই আরেক জনমের অপেক্ষা,
যাকে আমরা বলি চিরন্তন