কবিতা ধোঁয়াশা
কবি পার্থ বসু
সময় 14 জুন 2026
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

নিশ্চয়তাহীন এ জীবন
বড্ড কঠিন,
বুকের মাঝে বিঁধে রয়
রোজ আলপিন।

লুটিয়ে ছিলাম মেঝেতে
জ্ঞানহীন সেই ক্ষণে,
জীবন-মরণ রক্তক্ষরণ
স্মৃতি আজও কাঁদায় মনে।

আঁখি মেলে দেখি—এ কী?
ধোঁয়াশা সব চোখে,
তবু যেন স্বপন রয়েছে
মগ্ন এ বুকে।

অন্ধ হতে হতে বেঁচে গেছে চোখ
তোমায় দেখবার তৃষ্ণায়,
বেঁচে গেছে প্রাণ, জেগেছে আশায়—
হয়তো জীবন ফিরেছে
আবার খুঁজে ভালোবাসায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted