| কবিতা | প্রিয় রমনী |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ওগো রমনী
তোমার কাছে ঋণী
তোমার ক্লান্ত ঘুম
ছিনিয়ে নিচ্ছে
অবুঝ সন্তানরা
কেরে নিচ্ছে
লোভনীয় স্বাদের
ক্ষুদার রাজ্য
কেরে নিচ্ছে
আরাম দায়ক
বিনোদন
হারিয়ে যাচ্ছে
সৌন্দর্যের প্রতিচ্ছবি
তোমার ধৈর্য্য
দিন দিন বেড়েই যাচ্ছে
তুমি সীমাহীন
নদীর মতো