| কবিতা | সোজাসাপটা কথা |
| কবি | তন্ময় দত্ত মিশু |
| কাব্যগ্রন্থ | পরিশুদ্ধ |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, সমসাময়িক |
সোজাসাপটা কথা, নিভৃতে যতন
আমাদের আর আছে বলো কি, এইতো জীবন।
এইতো জীবন দুপায়ে জোড়ানো,
এইতো জীবন পথে ধুলো মাখানো।
এইতো জীবন আমার আমি হয়ে থাকা,
এইতো জীবন তোমার স্বপ্নে বেঁচে থাকা।
আমার কাঙ্গাল, ওরে আমার ধোঁয়া
বংশীবাদক আমার তোমায় ছোঁয়া।
অতীতের অবসান, এবার বাঁচার পালা,
সবদিক ছুটে, আমার থামার পালা,
আমার থামার পালা।