| কবিতা | বাংলা ভাষা |
| কবি | আমিনা আরফান |
| সময় | জানুয়ারি ২০২৬, সকাল ৯:৪৩ মিনিট |
| কবিতার বিষয় | অন্যান্য |
ভাষ্যমতে, যা আছে এই বাংলা ভাষার টানে,
মাতৃভূমির গল্প লিখি তাকিয়ে তার পানে।
এই কি সেই দেশ, শাসন শোষণ ভাগ্যে যতো
জোটে,
দীর্ঘশ্বাসের ইতিহাসে শাপলা যত ফোঁটে।
ফোঁটে গোলাপ, কৃষ্ণচূড়া, ফোঁটে কদম ফুল,
সাজায় গাঁদা, অলস ধাঁধা, নারীর লম্বা চুল।
ছোটে শিশু খেলার ফাঁকে, পিছন ফেরে কারো
ডাকে।
ছোটে ঘুড়ি হুড়োহুড়ি, তাকিয়ে কার পানে?
কে যেন এক সুর তুলে যায় ভবঘুরের গানে।