কবিতা ইচ্ছামতী
কবি পার্থ বসু
1/5 - (1 vote)

দুই ধারে বাঁশবন আছে ওই ঝুঁকে,
মৃদু স্রোতে জলধারা তাহারই যে বুকে।
গাছ গাছালি তে ঐ ভরা তার পাড়,
লাল ফুলে শোভা তোলে পলতে মাদার।

কোথাও বা অশ্বত্থ বট উঁচু তার মাথা,
পক্ষী-কাকলীতে ওই মুখর যে সেথা।
কোথাও বা দূর্বাঘাসের সবুজ সে চর,
কোথাও বা তীরে তার আছে বাড়ি ঘর।

গাং শালিকের গর্ত ঐ তাহারই যে পাড়ে,
জেলে সেথা ডিঙ্গি বেয়ে মাছ ঐ ধরে।
শ্যাওলার ফাঁকে ফাঁকে দেখি তারি জলে,
হাস গুলি ভেসে ভেসে কত খেলা খেলে।

ওই শ্রাবণে ছাপিয়ে নদী পাগলপারা,
অসীম গতিতে বহে তারই জলধারা।
পানকৌড়ি দিয়ে ডুব বারে বারে ওঠে,
ওই পল্লী র বধূ সেথা স্নানের ই ঘটে।

রাতে পড়ে জলে তার চাঁদের কিরণ
আলপনা আঁকে সেথা ঐ সমীরণ।
ওই দূর হতে দূরে ঐ গিয়েছে সে বয়ে,,
রয়েছে কত যুগান্তরের সাক্ষী সে হয়ে।

আজ নীরবে সে বয়ে চলে মৃদু তার গতি,
কতো যুগ হতে ঐ চলেছে সে বয়ে
এই নদী ইছামতী ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted