কবিতা আশ্রয়
কবি মানব মন্ডল
Review This Poem

তুমি হীন আকাশ
ফেলে শুধুই দীর্ঘশ্বাস।
কান্ত পথ থেমে যায়
সন্ধ্যার আঁধারে
ব্যথিত আমার দুই চোখে গভীরে
খুঁজে পাবে
যদিও নক্ষত্রের নীরবতা
লিখে যায় হাজার কবিতা।
সন্ধ্যার নদীর জলে নামে
অন্ধকারে
শুনবে তোমাকে ফিরে,
পাবার প্রার্থনা।
স্মৃতির বেদনা
বেয়ে চেলে অবিরত
সময় বড় কান্ত।
তোমার ভালোবাসা
হয়তো ছিল শুধুই অভিনয়।
তবুও অবুঝ হৃদয়, চায় তোমারই আশ্রয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted