| কবিতা | সবুজ স্বপ্ন |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২৫ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
সবুজ স্বপ্ন
**********
সুজিত কুমার ভৌমিক
*********************
কখনো দেখেছেন হাতে কালি মাখা,
জলে ভেজা কোন শ্রমিককে?
কখনও দেখেছেন রোদ্রে পোড়া
তামাটে চামড়ার কোন ফেরিওয়ালাকে,
যে পরিবারের জন্য মাত্র ১০০ টাকা
লাভ করতে সারাদিন ফেরি করে বেড়াচ্ছে?
কখনও দেখেছেন সারা বছর
প্রতি বাড়িতে বাড়িতে রোদ,জল,ঝড়
উপেক্ষা করা খবরের কাগজ ওয়ালাকে?
কখনো দেখেছেন সংসদের চাপে
ক্লান্ত শ্রান্ত কোন দোকানদারকে
যে শত কষ্টেও আপনাকে দেখে বলছে--
"দাদা,কি লাগবে বলুন?"
যদি না দেখে থাকেন,
একদিন লুকিয়ে দেখুন মাথার ঘাম পায়ে পড়া
প্রতিটা ফোঁটার মধ্যে আছে,
সততার সবুজ ধারা।
ওদেরকে প্রশ্ন করুন
-"দাদা,জীবনের অর্থ কি?
দাদা,জীবনের আনন্দ কি?"
দেখবেন ওদের গাড়ি নেই
প্রাসাদপম বাড়ী নেই,
নেই কোন জৌলুষ চাকচিক্য।
আছে শুধু নিহাতই বেঁচে থাকার আর্তনাদ।
"জীবনের মানে?"-ওরা তামাটে মুখেও
ফিক করে হেসে বলবে--
'সততার বেড়া দেওয়া কোন সবুজ স্বপ্ন
হল জীবন,যা কোনদিন পূরণ হয় না,
অর্ধ পূরনও হয় না,হয়তও হবেও না...