কবিতা চাঁদ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ

চাঁদ
*************-
সুজিত কুমার ভৌমিক
******************-
যে চাঁদ দেখে ঈদের সাজ,ঈদের পোশাক পরে,
সেই চাঁদ মতে নবম দিনে রামনবমীর পূজা।
মসজিদে আজ ঈদের দিনে রংবাহারী সাজা।
মন্দিরেতে বাসন্তী ধারা চলে পাঁচদিন ধরে।।
তবে কেন এই মত্ততা?কেন নিঠুর উন্মাদনা?
উপাসনাগৃহে আঘাত হানে,এ কোন্ শয়তান?
মিছিলে মিছিলে আঘাত করে কীসের জয়গান?
আমার ধর্ম,তোমার ধর্ম,কোন্ ছেলেমানুষীপনা?

উৎসব যদি আনন্দের হয়,এস কাঁধে কাঁধ লাগি।
মানুষের মত মনুষ্যত্বের হয়ে কাজ করে দেখাই!
সামাজিকতা,সচেতনতা কবে উঠবে জাগি?
ভাঙ্গা তো কেবল কাপুরুষের,সাহসের লেশ নাই,
যে ধর্ম মানুষকে জাগায়,ভিরুতাকে করে ত্যাগি,
সেই ধর্মই যে আসল ধর্ম,তাহারই গান গাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted