| কবিতা | পারবে তুমি? |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | দেশপ্রেমিক |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | দেশপ্রেমিক |
পারবে তুমি?
************
সুজিত কুমার ভৌমিক
দেশপ্রেমিক কারে বলে,
বলতে পারো আমায়?
সবাই দেখি নিজের আখের,
গুছিয়ে গাছিয়ে যায়।
সাদা সাদা পাঞ্জাবিতে,
চারিদিকে কত নেতা!
সাদার আড়ালে গাদা গাদা,
কলঙ্কেরই জাঁতা।।
যাকে বলি নেতা মানে,
বুঝিয়ে দিতে পারো?
কেউ বলে মাথায় টুপি,
সাদা পাঞ্জাবি পরো।।
কেউ বলে চশমা চোখে,
এমন করে দিও।
কোন এক নেতার মতো,
মেনে মানিয়ে নিও।।
আমায় যদি প্রশ্ন করো,
যোগ্যতা কি নেতা হতে?
বলবো আমি পারবে তুমি,
যতীন্দ্রনাথ দাস হতে?