| কবিতা | নৈরাজ্য |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | যন্ত্রনা |
| সময় | ০২/১০/২৫ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | যন্ত্রনা |
নৈরাজ্য
*******
সুজিত কুমার ভৌমিক
********************
শ্রীলংকা একদিনে হয়নি,
বাংলাদেশও একদিনে হয়নি,
নেপালও হঠাৎ বিক্ষোভে সামিল হয়নি।
আন্দোলন একদিনে ছড়িয়ে পড়েনি।
তিল তিল করে যখন স্বজনপোষণ
হিমালয়ের চুড়াকে ছুঁয়েছিল,
যখন বেকারদের বুকের উপর বুট দিয়ে চেপে
পাশবিক,নারকীয় শাসন চালানো হয়েছিল,
যখন বেকারদের হৃদপিণ্ডকে নিংড়ে
শেষ রক্তবিন্দুকে বের করে তাদের,
ভবিষ্যৎের আশার আলোকে
শেষ করে দেওয়া হল…..
যখন দুর্নীতিটা আষ্টেপৃষ্ঠে প্রত্যেক
নেতা নেত্রীদের গায়ে চাদরের রুপ নিল,
যখন আমি নেতা, আমি শাসক,
আমার মেয়ে চাকরি পাবে,
আমার ছেলেটা সদলবলে
স্কুল কলেজ দাপিয়ে বেড়াবে,
এই লোভ রক্তে,মজ্জায়,শিরায়,
ধমনীতে ছড়িয়ে পড়েছিল বুলেট ট্রেনের মত,
জেন-জি দাঁড়িয়ে পড়ল রনংদেহী
তীব্র ভীষমভাবে….
যে শিরায়, যে ধমনীতি, যে রক্তে
যে মজ্জায় তীব্র বেগে
দুর্নীতিটা ছুটে চলছিল,
সদলবলে আষ্টেপৃষ্ঠে গলাটা
টিপে ধরল করাল মুষ্টি দিয়ে,
শেষ হল নৈরাজ্যের বাতাবরণ,
শুরু হল সমাজতান্ত্রিক সুশীলা মনন।