| কবিতা | অন্তরের প্রতিবাদ |
| কবি | পার্থ বসু |
| লিখার স্থান | Bangalore ,BHARAT |
বুঝি শিরদাঁড়া হীন এ মস্তক খানি যেন ওই গিয়েছে
যে ঝুঁকে,
তাই ওই প্রতিবাদের সাহস আর হয় না যে আজ এই
বুকে।
আমি বা আমরা বিকিয়ে দিয়ে ছি মাথা বুঝি ওই কোনো
রাজার কাছে,,
তবুও কেনো যেন হঠাৎ অন্তরে প্রতিবাদ ওঠে ইহার ই
যে মাঝে।
এই অন্তরে আজ ওঠে ঝড় ওঠে প্রলয়, বারে বার কেনো
মোরে প্রশ্ন শুধায়,,
এই মেরুদন্ড খানি বেচেছি কেনো? বল বল কিসের
আশায়?।
কেউ বা বেচেছি মাথা, আবার কেউ বা পিতা, হায় রে....
হায় হায়.....!,
কিসের সে লোভে পড়েছি এ পাপে, নীরবে সে প্রশ্ন
অন্তরে ধায়।
কইবে কথা....বুদ্ধিজীবী?, না না.... সেতো আমি নই,
আমি এক সাধারণ ঐ নাগরিক,,
আমিতো প্রকৃতির সাথে কই কথা, আঁধারের রাতে
ঐ জোনাকিরা যেথা করে ঝিকমিক।
ভাঙা ঘরে যেথা চাঁদের আলো পড়ে ওই কোনো জোছনা
সে রাতে,,
আমি এখানেই চলি বৃষ্টি ভেজা মাটির গন্ধ ভরা ঝিঁঝিঁ
পোকা ডাকা সেই পথে।
স্নিগ্ধ সে রাতে মন মোর মাতে, ফুলের সুবাসে রজনীগন্ধা
আর হাসনাহেনায়,,
ঐ শহরের বুকে কতখানি দুঃখে?,কিভাবে মরিল ডাক্তার?
তাতে মোর কি বা এসে যায়?।
অথবা দেখি যদি কোনো ছোট্ট শিশু বোমার আঘাতে ছিন্ন
ভিন্ন হয়ে গিয়েছে যে মরে,,
অথবা কোনো ওই অচেনা গাঁয়, মুর্শিদাবাদ বা মালদায়,
কারা যেন পালিয়েছে বাড়ি ঘর ছেড়ে।
অথবা কোন ওই আইনের কলেজে আইনের ছাত্রী কে হতে
হয়েছে ধর্ষিতা,,
কেমন এ আইনের রক্ষক,দল বেঁধে লুটে খায় ভক্ষক, তবুও আইন কিছুই জানে না তা।
তাই আজ হঠাৎ যেন উঠিল জেগে অন্তরের প্রতিবাদ মোর
তাতে মোরে দিতে পারো জেলে....,
লাল,নীল,সাদা, কালো, আমি করো দলে নই, আমি আমারই
মতো শুধু মানুষের দলে।
কতো দিন সইবো যে এই অপরাধ, চোরা স্রোতে ভাঙে ওই
মনের যে বাঁধ,,,
ওই ধুঁকে ধুঁকে জ্বলেছে অন্তর,তাই উঠিল জেগে আজ এই
অন্তরের প্রতিবাদ।।