কবিতা ধ্বংসের উৎসব
কবি ফারহান নূর শান্ত
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, যুদ্ধ, সমসাময়িক
Review This Poem

প্রাণনাশ কত সহজ,মৃত্যুর উৎসব
গ্রেনেডে ধ্বংস গাজা

কোন সে পাপে,পুড়ছে ওরা
না’জানি কিসের সাজা।

ফিলিস্তিন আমাদের ভূমি,আমাদের কিবলা
আমাদের মাটি জানি

ওরাই টিকে থাকবে কিয়ামত অবধি,
ঈমান ওদের দামী।

বিস্ফোরণে ওড়ে ছোট্ট শিশুর দেহ,
মানুষ কত নির্দয়

ওরা জানেনা? ক্ষমতা চিরস্থায়ী না
অনিবার্য তোদের ক্ষয়।

মানুষ মানবতার বুলি দিয়ে বেড়ায়,
কত সংস্থা সংগঠন

রাষ্ট্র,সামরিক যত ঐক্য জোট,
অন্ধ;হাতে লণ্ঠন।

একতার অভাবে সুযোগ নিয়েছে যারা,
মারছে মানুষ অবিরত

লজ্জা লাগে মুসলিম রাষ্ট্র বলতে,
তোরা নিকৃষ্ট,অভিশপ্ত।

মানুষের মরণে ভ্রুক্ষেপ নেই যাদের,
যারা মত্ত ইহকালে

জবাবদিহিতা দিতে হবে জেনে রাখিস,
ছাড় পাবিনা পরকালে।

আমার হৃদয় কাঁপে,কান্না আসে
চোখেমুখে কত হতাশা

আসবে একদিন ইমাম মাহাদি জানি,
করবে জয়,প্রত্যাশা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted