কবিতা নীল পাখি
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ

ভাবছো তুমি, ভালোই আছ
দিন গুজরে তো যায়!
মেঘলা মনে একলা থেকে
সত্যি যে ভালো থাকা দ্বায়।

পূর্ণিমার রাত নয়তো সেদিন
দেখা হলো যখন,
অন্ধকারের কালবৈশাখী জুড়লো
যে হঠাৎ দুটি জীবন।

তারপর যে শুধুই মিলন
গল্প কথায় হারিয়ে গেল মন
হঠাৎ কিসের ঝড়ে যেন
ভাঙলো সুখের বাঁধন।

সব হারিয়ে আজ যে পাখি
বিরস মনে রয়,
কালবৈশাখীর রাতটা কে
যদি প্রিয়, ফিরে পাওয়া যায়!

একলা আমি আছি বেঁচে
দুঃখ গুলো যাচে,
তোমার দেওয়া সুখস্মৃতি
আমার প্রাণে বাঁচে।

আকাশ হব বুঝি এবার
মেলব পাখা উড়ে
কোথায় আছ, কেমন আছ
দেখবো ঘুরে ফিরে।

বধূ আমার,এসো যদি ফিরে
দেখবে তুমি
মিছিল গুলো তুলবে আওয়াজ আরও জোরে জোরে।

ভোর বেলাতে ফুটবে যে ফুল
মেলবে পাখি ডানা,
মিছিল বাড়ুক, মানুষ গড়ুক
পূর্ণ হবে জীবন ষোলো আনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted