কবিতা জায় – নামাজ
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, সমসাময়িক
Review This Poem

আমার মোনাজাতের ভীড়ে শুধু তোমার জন্য কিছু চাওয়া
জায়নামাজে দাড়িয়ে আমি শুধু তোমায় জন্যই দু চোখের জল ফেলেছি –
দুহাত তুলে ঈশ্বরকেই বলেছি
আমার ভিতরের আগুন কে উচ্ছসিত রাখ আমার মউত পর্যন্ত।

বিনিময়ে আমি কখনও চাইনি
আমার জন্য কেউ দু ফোটা চোখের জল ফেলুক।
আমি চাইনি মিছিলের বেরিকেড ভেঙে যাক
জল কামানের তোড়ে,
আমি চাইনি কারো রাত গুলো নির্ঘুম কাটুক
আমার মত করে।

আমি আকাশের কাছে চাঁদ কে চেয়েছিলাম,
সে আমায় তোমাকে উপহার দিয়েছে।
তুমি মানুষ ছিলে না,
দেবী মূর্তির আড়ালে তোমার অবয়বে
আমি প্রাণ প্রতিষ্ঠা করবার আপ্রাণ চেষ্টা করেছি,
তুমি ঈশ্বরী হয়ে উঠেছিলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted