কবিতা দহন
কবি মল্লিকা রায়
লিখার স্থান বাসভবনে
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

এতটা আগুণ পোষ কেন
বিদ্ধংসী এ রাত, জ্বলে পুড়ে খাক হয়ে যায়
এ ঘায়েল মন আকর্ষ পায় না কোন
দহন হতাশার,
সামগ্রী রয়েছ যত সবটায় বিমূর্ত ছায়া
একই সেই ক্রীড়নক জটাজুট সেজে
মন্ত্রতন্ত্রে রেখেছে বিলীন।
শৈব সে নয় মরুছায়া প্রলম্বন বসন্ত জুড়ে
কালা যাদু সর্বক্ষণ,মড়ার খুলিতে
রক্ত খায় নি:শব্দে, প্রত্নবিদ জানে সবটায়
বসন্ত খাঁক করে, চিরে নেয় হৃদপিন্ড
প্রেমিক হৃদয় একে একে।
ছড়ায় আগুণ শুধু আগুণ ছড়ায়
নিজভূম,ঘর,বাড়ি দাউ দাউ লকলক আগুণ
ক্ষেত্র পোড়ে, ঘর পোড়ে, আশপাশ
পুড়ে যায় একগুচ্ছ রঙীণ হৃদয়,
হা হা,হাসে, অট্টহাসে মরু দেখে, মরা দেখে,চিতা দেখে
ভস্ম দেখে নিজভূম ধূলার উপর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted