কবিতা চিত্তাকর্ষক
কবি মোঃ রুহুল আমিন
সময় ২৯-১১-২০২৪
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

পাকা ধানের ফলন দেখে
বেজায় খুশি চাষী,
সোনালী ধান কাটবে চাষী
মুখে দারুণ হাসি।

ধানের আঁটি নিয়ে আসছে
সোনার তরী ভেসে,
খামার মাঝে ভিড়বে তরী
গোধূলির ওই শেষে।

পাকা ধানের চিত্তাকর্ষক
দিচ্ছে মনে দোলা,
আনবে কেটে উঠান মাঝে
ভরবে চাষী গোলা।

নতুন ধানের পিঠা পায়েস
গড়বে ঘরে ঘরে,
মায়ের হাতের ভাপা পিঠা
খাবে মনটা ভরে।

সন্ধ্যা বেলায় গল্প জামায়
ধানের খড়ে বসে,
পিঠা পায়েস খাচ্ছে সবাই
মেখে খেজুর রসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted