| কবিতা | আত্মহত্যা |
| কবি | আবির আবরাজ |
| কাব্যগ্রন্থ | হাওয়া গুমসুম, ফুটো না কুসুম |
| কবিতার বিষয় | মৃত্যু |
নদী সে ঢেউহীন
আমি নিত্যদিন
এই জলে
ছিপ ফেলে
বসে থাকি
শূন্য কলে
আদার দেয়া বাকি
তবুও কিছু মাছ
স্বেচ্ছায়
ঠোকর দেয় তাতে
তাদেরকে আমি
ডেকে উঠি নিজ নামে
বৈশাখের এই গাঢ়ো লোনলি রাতে।