Review This Poem

সেই কবে থেকে তোমায় পাব তোমায় পাব করে গেলাম
তবু আজও তোমায় পেলাম না।
যদি তোমায় পেয়ে যেতাম গো
তাহলে হয়তো আজকে আমার এই দিন আসতো না।
উপর থেকে ডাক এসে গেছে আমার
যদি তুমি আজও আমায় ভালোবাসো গো
তাহলে আমি অনায়াসেই সেই ডাক উপেক্ষা করতে পারি।
কিন্তু না। তুমি আমায় বাসবে না ভালো। আমি তোমায় পাব না।
তবে উপরে গেলে ভালোই হবে
আর এই যন্ত্রণা ভুগতে হবে না
কারণ এইটুকু জানি যে তখন আর মানুষ হয়ে থাকব না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments