| কবিতা | ভুলতে পারবোনা |
| কবি | সুমির সূত্রধর |
| সময় | 25/04/2024 |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি আমাকে হয়তো
ভুলে থাকতেই পারো।
অন্য কারো বুকে
মাথা রাখতেও পারো।
আমার বিকল্প তোমার আছে
কিন্তু তোমার বিকল্প,
আমার যে নেই।
আমাকে ভুলে যাওয়া
তোমার জন্য সহজ।
তোমাকে ভুলে যাওয়া
আমার জন্য সম্ভব নয়।
তোমাকে ভুলতে হলে-
আমাকে আবার,
জন্ম নিতে হবে।
আমি এ জন্মে তোমাকে
ভুলতে পারবোনা,
তবুও তোমাকে ভুলে
থাকার জন্য –
আমার আরেক জন্ম চাইনা…