Review This Poem

আমি এখনও বেঁচে আছি
মৃত্যুর সাথে লড়াই করছি
তবু মরছি না।
তবে আর পারছি না লড়াই করতে
বড় কঠিন এই লড়াই
শুধু তুমি পারো এই লড়াই থেকে আমাকে মুক্ত করতে।
তুমি যদি আমাকে ভালোবাসো
তবে তোমার ভালোবাসা পেয়ে আমি শান্তিতে পৃথিবী ত্যাগ করতে পারবো,
সারা জীবন তো আমাকে ভালোবাসলে না
না হয় এই সময় আমায় একটু ভালোবাসো।
শুধু তোমার ভালোবাসা পাইনি বলেই আমি এখনও বেঁচে আছি
তোমার ভালোবাসা পেয়ে গেলে
আমি মুক্তি পাব, মুক্তি পাব সবকিছু থেকে….।
যদি তোমার ভালোবাসা আগে পেতাম তাহলে হয়তো শেষ জীবনে এসে এত কষ্টে ভুগতাম না।
জানো তুমি, ভালোবাসা এক বড় ওষুধ?
তাই আর পারছি না গো এত কষ্ট সহ্য করতে।
সেই জন্যই বলছি আমায় একটু ভালোবাসো
তোমার ভালোবাসা পেয়ে আমি আমার সকল দুঃখ-কষ্ট দূর করি
তোমার ভালোবাসা পেয়ে আমি এ ভালোবাসাহীন পৃথিবী থেকে বিদায় নিই।

—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/৪/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments