| কবিতা | আরও ভালোবাসতে চাই |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ |
মৃত্যুর পরে তো আর তোমাকে ভালোবাসতে পারব না
তাই মৃত্যুর আগে তোমাকে আরও ভালোবাসতে চাই।
তোমাকে যতটা ভালোবেসেছি তার চেয়েও আরও বেশি ভালবাসতে চাই
তোমায় যতটা চোখে-চোখে রেখেছি তার চেয়েও আরও বেশি চোখে-চোখে রাখতে চাই।
মৃত্যুর পরে আমার আর কিছুই মনে থাকবে না গো
তুমি আমার কে ছিলে, আমি তোমার কে ছিলাম।
আমাদের এই সম্পর্কের কথা আমি সব ভুলে যাব। তাই মৃত্যুর আগে তোমায়
আরও ভালোবাসতে চাই, আরও ভালোবাসতে চাই।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৪/২০২৪