| কবিতা | এই যে বৃষ্টি |
| কবি | পংকজ পাল |
| সময় | ৪ এপ্রিল,২০২৪ দুপুর |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | প্রকৃতি |
এই যে বৃষ্টি!
তপ্ত দুপুরে প্রশান্তির জলছাপ,
বিদগ্ধ নগরী-
রাঙা ঠোঁটের মৃদু স্পর্শে
প্রখর্যের পরাজয়।
বলাকা দিনে কাক রাতে
ঘোলাটে চশমা রবির নয়নে।
পৃথিবী-
আরেকটু কাঁদুক
খুলে পুড়ুক দেহ মঞ্জরির-
এক-একটি পল্লব,
তৃপ্তির ঢেঁকুর গিলুক প্রকৃতি।