কবিতা পৃথিবীর ডাক
কবি পংকজ পাল
কাব্যগ্রন্থ আকাশের সাগরে নীলপদ্ম
সময় ২৯ নভেম্বর, ২০২৩
উৎসর্গ পিতৃদেব
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা প্রকৃতি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

. পৃথিবীর ডাক
পংকজ পাল

পৃথিবী ঝুলে আছে পেন্ডুলামের মতন
বিভ্রান্তি আর ভয়ের মধ্যে দ্রবীভূত আবেগ
আকাঙ্খা ভরা আত্মার দিকে তাকালে শোক আঁটকে যায়
বিমোহিত শরীরে তৃষ্ণা উষ্ণতা ছড়ায়।

কলঙ্কিত চাঁদ নষ্ট হাসি হাসতে চায়
সময় যখন দিনের আলোয় বন্ধুত্ব করতে অস্বীকার করে
তারারা লজ্জায় মুখ লুকায়
আকাশ গ্রাস করে কালো মেঘ, নীল মোছে যায়।

আত্মা তৃষ্ণার্ত চাঁদকে আঁকে অন্তরে
বিরহ বেদনায় আনন্দ সুখানুভবের শরীরে
ভোরে সূর্যের সাথে নাচে কুয়াশা
শিশির ভেঁজা প্রকৃতির একরাশ শুভেচ্ছা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted