কবিতা উত্তর দাও তুমি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

আজ থেকে বহু দিন আগে
বহু বহু দিন আগে
বহু বহু বহু দিন আগে
তুমি একবার আমায় মনে করেছিল
একবার আমার কথা ভেবেছিলে,
তারপর কেটে গেছে আরো বহু দিন
বহু বহু দিন
বহু বহু বহু দিন
তুমি আর আমাকে মনে করো নি
আর আমার কথা ভাবো নি।
তুমি আমায় আগে মনে করেছিলে কেনো
পরে ভুলে যাবে বলে? বলো?
তুমি আমার কথা আগে ভেবেছিলে কেনো
পরে আর না ভাববে বলে? বলো?
তুমি আমায় আগে ভালোবেসেছিলে কেনো
পরে আর ভালোবাসবে না বলে? বলো?
তুমি আমায় আগে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে কেনো
পরে আর সে স্বপ্ন দেখাবে না বলে? বলো?
তুমি আমায় আগে একসাথে বাঁচার আলো দেখিয়েছিলে কেনো
পরে সে আলো নিভিয়ে অন্ধকার করে দেবে বলে? বলো?
উত্তর দাও তুমি।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৪/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted