কবিতা সিগারেট ও তুমি
কবি সুমির সূত্রধর
সময় 01/04/2024
উৎসর্গ অধরা
কবিতার বিষয় প্রেম, বিরহ
3/5 - (2 votes)

আমার দুইটা নেশা ছিলো
একটা নেশা ছুটে গেছে
আর একটা এখনো সঙ্গে আছে।
এক নেশা ছিলা তুমি
সেই তো কবেই কাইট্টা গেছে
আর ছিলো সিগারেটের নেশা
সেটা এখনো
হিমালয় হয়ে দাড়িয়ে আছে।
তবে নেশা দুইটার আজকাল
বড্ড মিল পাই,
সিগারেটের ধোয়াটা যেমন ঝাপসা
তেমনি এখন তোমার মুখচ্ছবিটা
হয়ে যাচ্ছে বড্ড ঝাপসা।
সিগারেটের ধোয়া যেমন হারিয়ে যায়
তেমনি তুমিও হারিয়ে যাচ্ছো আজকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted