কবিতা নিশ্চুপ নেতৃত্ব
কবি মল্লিকা রায়
সময় সন্ধ্যা 6:50|2023 March 2
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, সমসাময়িক
Review This Poem

আমাদের একপাশ এখন সংঘর্ষ ক্ষেত্র
অন্যপাশ মদমত্ত জাতীয় কমিটির একতা মঞ্চ
আমরা সমস্ত উৎসবে
দুই পাশকেই আলিঙ্গন করি কেউ সাদা টুপিতে
কেউ বিঁজয়ার সন্ধিক্ষণে, কেউ কোরাণ পড়ি
কেউ গীতা কেউ বাইবেল |
একদিন আমি দেখেছিলাম একজন পোপ সহজ ভাষায়
আমাদের কথা বলছে,আনোয়ারের বোনের
কথা বলছে,যে বোনটিকে উদ্ধার করেছিল
ইসলামি এক ভাই আটদিন পর পঁচে যাওয়া
পানা পুকুরের পাঁক থেকে
ধর্ষক গ্রাম প্রধানের এক্সট্রা পাইয়ে দেওয়ার নিভৃত
অঞ্চলের, অন্ধকার আলোতে মোদো বাপের
ট্যাকে গুঁজে দেওয়া কড়কড়ে নোটের বিনিময়ে।
আমারই গ্রামের।
একদিন এসেছিল
চাল ধার করতে ,অন্যদিন মায়ের ওষুধের পঞ্চাশটি টাকা
সঙ্গে ওর অন্ধ বাপ
চিৎকার করে বলেছিল বাবু গৃহ যোজনায়
আমার বদলে ওরা লিখেছে জমিদারের ভাইপোর নাম
মা মরা একটাই মেয়ে বাবু বড় অসহায়
হোগলা পাতার ঘর ,ভয় হয় বাবু
বলেছিলাম জোড়হাত নামা – চেঁচিয়ে কথা বল,রুখে দাঁড়া
প্রয়োজনে উঁচিয়ে ধর টাঙি
তেড়ে যা শয়তানের সামনে চিৎকার করে বল
দিবি কি না নইলে এক কোপে —-
বলেছিলাম –
পরের দিন আমার বোনও, টাঙি নিয়ে
রুখে দাঁড়াতে পারিনি, আচ্ছন্ন হয়ে পরেছিলাম
দিন ক্ষণ পেরিয়ে হাসপাতালের বেডে
আজও সর্বাঙ্গ অসার, ডাক্তারি ভাষায়
কোয়াড্রিক প্যারালাইসড |

guest
0 Comments
Newest
Oldest Most Voted