কবিতা ছবি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 12 ফেব্রুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা দেওয়ালে টাঙানো ছবি
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ঐ দেওয়ালে টাঙানো নির্বাক ছবি
জলরঙে আঁকা তুলির টানে বাঁকা
অধর খানি।

নীল শাড়ি পরিধানে
বসে আছে বাতায়নে,
প্রসাধন কক্ষ মাঝে
বিরাজে দর্পন খানি।

করিছে পরিপাটি মাথায় চুলের ঝুঁটি
দ্বিধাবিভক্ত করি, যুগল বন্ধনী
অপরূপে অপরূপা মাঝেতে সিঁথি টানি।

বাহিরে অদূরে থাকা ছোট জলাশয়
দর্পন বিম্বিত করে, গগনে কিরণময়।
দর্পন করিছে দান আপনার ছবি খান
তুলিয়া ধরিছে তার আঁখির সম্মুখে আনি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted