| কবিতা | জীবনের অনুভূতি |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 27 জানুয়ারি, 2024, বিকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | জীবনের উপলব্ধি |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
কিসের সাধনা সহিয়া যাতনা
করিলাম আমি জীবন ব্যাপি।
কিসের পরখ করিলে আমায়
পার্থিব সব দায়িত্ব সঁপি।
জীবনের স্বাদ জীবনের আশা
সম্বল কেবল তোমার ভরসা।
দিনের আলো নিভুনিভু করে
রজনী এবার বাঁধিবে বাসা।
সকল ধর্ম পালনে হায়
কিছু ধর্ম বিফলে যায়।
দাঁড়িয়ে এখনও কর্তব্যের সারি
ছাড়িতে আমারে নাহি যে চায়।
কর্তব্যের শেষ নাহি
কর্তব্য সমাধা করিতে চাহি।
সীমিত সময়ে অনন্ত কর্ম
সাধনে ক্ষমতা প্রভু দেহি।।