| কবিতা | কুয়াশা গ্রাম |
| কবি | মল্লিকা রায় |
| কবিতার বিষয় | প্রকৃতি |
কবিতা: কুয়াশা গ্রাম
ভালো করে পড়েছি তোমায় প্রতি পৃষ্ঠা
প্রতি ছত্র ছত্রে,
একরাশ আলো জ্বেলেছিল
নিয়েছি সেটুক,গুঁজে গুঁজে রেখেছি পালকে
মৈত্রীর দিনে তোমাকেও দেবো
তুমিতো হৃদয় ছেড়
দিনান্তের মুখে,আমি তার বিষন্ন কোলাজ
থরে থরে রেখেছি গুছিয়ে
উদাসীন সেইসব দিনে
আশ্চর্য আলোতে এগ্রাম পরশমণি হবে
অন্ধকার সরিয়ে সরিয়ে,
আমি তার স্ফুলিঙ্গ ছুঁয়ে আছি
সব মঞ্চ আলোকিত হবে সেই চ্ছটা
ছেটাবো দুয়ারে
সেই শব্দ আলোড়িত হবে পথ,ঘাটে,
হৃদয়ে, মননে
সে উচ্ছাস ভাঙবে গুমোট,
প্রতি তট প্রতিটা জোয়ারে
ঢেউয়ে ঢেউয়ে তাদেরই মূর্ছণা
তখনই সময় হবে তুলে নেবে ঠিক
বে-খেয়ালে ফেলে যাওয়া মতিভ্রমগুলো !!