কবিতা আবারও সৈকতে
কবি নাঈম আহমেদ
সময় ২০ ডিসেম্বর ২০২৩
লিখার স্থান গাজীপুর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, রূপক, সমসাময়িক
Review This Poem

শীত আসবে আসবে করে চলে এলো..
এদিকে সৈকত আর পাহাড় আমায় ডেকে চলে।
আর আমি ব্যস্ততার মাঝে নাক ডুবিয়ে রাখি,
একটু অবসরের আশায় বুক বাঁধি।

কতকালের বন্ধুত্বযে আমার সাগর-পাহাড়ের সাথে,
একটু এগিয়ে যেতেই তারা আমায় আলিঙ্গন করে নেয়।
পরম আদরে, অতৃপ্ত মায়ায়৷

পেছনে ফেলে আসা শত দিনের গ্লানি মুছে দেয়,
ঢেউয়ের প্রতিটি তরঙ্গে, পাহাড়ি দমকা হাওয়ার।

কিংবা কফির চুমুকে চুমুকে জোয়ার/ভাটার গল্প শুনি,
সাগর আমায় এসে বলে যায় গত সময়ের সালতামামি।

শেষে আমি ফিরি আবারও বাস্তবতার বেড়াজালে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted