| কবিতা | “ক্ষমতার কালো অধ্যায় “ |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ১০/১২/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | অন্যান্য, যুদ্ধ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা |
রাষ্ট্রের ক্ষমতার অর্পিত দায়িত্ব
যাই হোক না কেনো।
যদি ক্ষমতার সীমাহীন তান্ডব
জনগনের গনতন্ত্রের অধিকার
নিঃশেষ করে।
স্বাধীনতার অধিকার ছিনিয়ে নেয় ।
সেই ক্ষমতার শাসন
ইতিহাসের কালো অধ্যায়ের স্বাক্ষী।
সীমাহীন সাগরে
ডেউয়ের হঠাৎ থেমে যাওয়া
সেই সময় হয়তো-বা
রাজত্বকে ধরে রাখা অসম্ভব।
জণগণ জাগ্রত হলে
ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আবার, শুরু হবে গনতন্ত্রের যুদ্ধ।
শুরু হবে ভোট যুদ্ধ
শুরু হবে বেঁচে থাকার যুদ্ধ।