কবিতা ভাঙা ঘর
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 01 ডিসেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা বিচ্ছেদ বিরহ
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

যদি ঘর ভেঙে ঘর বাঁধতে পারে
মন ভেঙে মন গড়তে পারে,
চার হাত ছেড়ে দু’হাত করে
আবার দু’হাত থেকে চার হাত ধরে।

যদি মনে আঘাত হানতে পারে
হৃদয়ে বাণ মারতে পারে,
কঠিন ভাষণ করতে পারে
রহিতে চায় দূরে দূরে।

ফুরিয়ে যাবে দীপের ভাতি
জ্বলবে না আর আনন্দ বাতি।
হবে পুরাতন নিজের স্মৃতি
সঙ্গে না রবে আপন সাথি।

সে যে কাঁচের খনি মনের মণি
মৃদু কম্পনে ভাঙে আপনি।
ভাঙলে যায় না জোড়া অনর্থক বোঝাপড়া
ভাঙা কাঁচ পড়ে থাকে অনাদরে ভাঙা ঘরে।

নতুন বাসর সাজাতে পারে
ফুলের মালা ঝুলবে ধারে,
পায়ের নূপুর বাজবে ধীরে
রজনী যাবে অগোচরে।

মিলন রাতি নতুন ক’রে
পোহাবে আজ নূতন ভোরে।
নূতন বধূ ঘুমের ঘোরে
খুলবে আঁখি সখার তরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted