| কবিতা | ভালো থাকো |
| কবি | অনুপ কুমার সমাদ্দার |
| কাব্যগ্রন্থ | একাকিত্ব |
| সময় | ৩,০৯,২০২৩ |
| উৎসর্গ | প্রাপ্তি |
| লিখার স্থান | পূর্ব গুদিঘাটা |
| কবিতার বিষয় | বিরহ |
সুন্দর তুমি- কুলশিত আমি,
দেখিনি তোমারও রূপ রুপালী
নিদর্শনে। আবেগী আমি অভিমানী
তুমি, আত্ননিন্দায় আমি সমালোচনায়
বিভোর তুমি, ভালোবাসায় আমি
ঘৃণায় তুমি- তবুও ভালোবাসি আমি।
এ সম্পর্কের সন্মানে আমি-
অশ্লীলতায় তুমি! হারিয়েছি
আমি- ভোগ করেছো তুমি,
বিরহে বাঁচি আমি- উল্লাসে
অজস্র বার ভালো থাকো
যেনো তুমি !