কবিতা প্রহর
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 09 নভেম্বর, 2023, রাত্রি
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা দিবানিশির ব্যাপ্তি
কবিতার বিষয় অন্যান্য
4.3/5 - (3 votes)

অষ্টম প্রহর করিল ঘোষণা
যায় যায় নিশি, কাহারও বাসনা।
প্রথম প্রহরে দিবসের শুরু
এ নহে কবির কল্পনা।

যে প্রাণ ছিল নিদ্রিত
রজনীর দুই প্রহর ব্যাপি।
প্রভাতের আলো ফুটিতে ফুটিতে
কেমনে সে প্রাণ উঠিল দাপি।

দ্বিতীয় প্রহর ধরম করমে
তৃতীয় যায় মধ্যাহ্ন ভোজনে।
শ্লথ চতুর্থ আসে মন্থরে
দিনের কর্ম সমাপনে।

পঞ্চম প্রহরে নৈশ আহার
ষয্ঠে নিদ্রার শয্যা বাহার।
সপ্তমাষ্টমে গ্রাসিল সুপ্তি
ত্যাজিয়া দিবসের শ্রান্তি অতৃপ্তি।।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
ণাঈম রহমান
2 years ago

খুবই সুন্দর। এরপর থেকে কেউ আমার ডেইলি রুটিন জানতে চাইলে এই কবিতা শুনিয়ে দিবো।