কবিতা পরাজিত সেনা
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

কি দেখাবো তোকে বল
এই একমাত্র পোষণের শালু চৌকি
আর আধভাঙা ডট পেন
সটান বসে যেটার উপর পৃথিবী হুমড়ে পরে
প্রৌঢ় ফাটল থেকে সৌরগ্রহ
ফাঁটা কার্নিশ বেয়ে রুগ্ন কিছু সৌরালোক
আর অখন্ড গোলাগুলি
নিরাকার দৃশ্যগুলি জুড়ে বসে সব !
জ্বাললেই আলো আঁধারির
রহস্যটাকে রঙ্গমঞ্চের ড্রাগন মনে হয় –
পৃথিবীর বিদ্ধস্ত আদিমতা
কিলবিল খেলা করে নোনা ধরা ছায়া,
সেই শিশু সেই শুষ্ক মুখ
তাক করা সেই শকুনটি
মধ্যে আমি পরাহত গুলিবিদ্ধ সেনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted